শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ঢাবি উপাচার্য, টানা অনশনে অসুস্থ ৯ শিক্ষার্খী

ওবায়দুর রহমান: শুক্রবার শিক্ষার্থীদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হলেন অপূর্ব চক্রবর্তী, অর্ক সাহা ও শুকেষ দেবনাথ।বাকিদের অনশনস্থলেই প্রাথমিক চিকিৎসা চলছে।

এদিকে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সংহতি জানিয়ে উপাচার্য বলেন, সিটি নির্বাচনের তারিখ নির্ধারণের পূর্বে নির্বাচন কমিশনের গভীরভাবে ভাবা উচিত ছিল যে, এই তারিখটিতে কোনো মূল্যবোধ ও চেতনার পরিপন্থী হয় কিনা। অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই তারিখ নিয়ে সময় নষ্ট করা উচিত হবে না।

অসুস্থ হয়ে পড়া অনশনকারীরা হলেন, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী, সয়েল সাইয়্যেন্স এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, ভবতোষ চন্দ্র রায় ও জয়ন্ত বণিক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সবুজ কুমার, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রবিউল আওয়াল রবি।
এছাড়াও অনশনে সংহতি জানিয়েছেন বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়