শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাচাতো বোন জৌসিকার বিয়ের কারণে পাকিস্তান সফরে যাবেন না মুশফিক

এল আর বাদল : পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত। আগামী শনিবার টি-২০ দলও ঘোষণা করে দেবে বিসিবি। এমন সময় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন তিনি পাকিস্তান সফরে যাবেন না। মুশফিক অবশ্য আগে থেকেই এমন আভাস দিয়ে আসছিলেন। এবার তিনি সিদ্ধান্তটি ফোন করে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।

কিন্তু কি কারণে পাকিস্তানে যেতে চান না, তা এতোদিন খোলাসা করেননি মুশফিক। স্বাভাবিকভাবেই ধারণা জম্মেছিলো, নিরাপত্তার ঝুঁকিই এর পেছনের কারণ। তবে জানা গেলে অন্য কথা। ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। তার বাবা মাহবুব হামিদ সাংবাদিকদের বলেন, ভারত সফরেই মুশফিক তাকে জানিয়েছিলেন বিপিএলের পরই তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। সে হিসেবেই মুশফিকের চাচাতো বোন জৌসিকা হামিদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়।

মূলত ২৪ জানুয়ারি চাচাতো বোনের বিয়েতে উপস্থিত থাকতেই পাকিস্তান সফরে যেতে চান না মুশফিক।বোনের বিয়ের দিনই প্রথম টি-২০তে মুখোমখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। জানা গেছে, ২২ জানুয়ারি দেশ ত্যাগ করবে টাইগাররা।

  • সর্বশেষ