শিরোনাম
◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, বললেন জাবেদ পাটোয়ারি

এম এ হালিম, সাভার প্রতিনিধি : পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি একটি নিরন্তর প্রক্রিয়া।প্রতি বছরই আমরা এই প্রক্রিয়ায় জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় রয়েছে।এছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানসিকতার পরিবর্তনসহ সবকিছু মিলিয়ে আধুনিক একটি বাহিনী গড়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি।

শুক্রবার দুপুরে সাভারের জোরপুল এলাকার লাজ পল্লীতে যশোর জেলার উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি এসময় আরও বলেন, পুলিশ বাহিনীতে আরো জনবল বৃদ্ধির কারনে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে। দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি।

অনুষ্ঠানে এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ