শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের ভোটে নির্বাচিত হলে ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনবো, বললেন আতিকুল

সমীরণ রায় : শুক্রবার রাজধানীর মানিকদি, কালীবাড়ি, বাউনিয়া এলাকায় ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিতে চাই, প্রতিটি ওয়ার্ডে মাসে সবাইকে নিয়ে টাউন হল মিটিং করবো। যে মিটিংয়ে কাউন্সিলরসহ এলাকার জনগণ উপস্থিত থাকবেন। এলাকার যত সমস্যা, যা সমাধান হয়নি, এলাকার উন্নয়নে আর কি কি করা বাকি আছে, কোন কাজকে আগে করতে হবে, অর্থাৎ সমস্যা চিহ্নিত এবং তার সমাধানের উদ্যোগ নেয়া হবে সেই সব টাউন হল মিটিংয়ে। যার মাধ্যেমে জনগণের কাছে আমাদের সবার জবাবদিহিতা থাকবে।

তিনি আরও বলেন, নৌকার কোনো ‘ব্যাক গিয়ার’ নেই, নৌকার আছে শুধু ‘ফ্রন্ট গিয়ার’। আর এই ফ্রন্ট গিয়ার মানে শুধু উন্নয়নের গিয়ার। ৯ মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি, সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ৩০ জানুয়ারি আপনারা যদি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ৬ মাসের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ।

এছাড়া কালিবাড়ি (বালুঘাট) বাউনিয়া মোড় গণসংযোগ শুরু করে মানিকদি, মাটিকাটা, লালসরাই এলাকায় এবং দুপুরের পর ভাষানটেক, বাইগারটেক, আলব্দীটেক, বারনকোট, দামালকোট ও বিআরবি কলোনি এলাকায় নৌকার পক্ষে ভোট চান আতিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়