শিরোনাম
◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ ঘন্টা বরফে চাপা পড়ে থেকেও বেঁচে গেলো এক শিশু ও এক কিশোরী

সাইফুর রহমান : আজাদ কাশ্মীরে বরফে চাপা পড়া ১২ বছর বয়সী সামিনা এবং ৬ বছর বয়সী সাফিয়াকে বুধবার উদ্ধারের পর মুজাফফরাবাদের একটি হাসপাতালে নেয়া হয়েছে। আজাদ কাশ্মীরের সেরি এবং বাকওয়ালি নামক দু’টি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। হিমবাহ আঘাত হানার পর নিজ বাড়িতে শয়নকক্ষে আটকা পড়ে তারা। দি ডন, বিবিসি

উদ্ধারের পর সামিনা জানায়, বরফের নীচে সেই কক্ষে তৈরি হওয়া ফাঁদে শুয়ে পড়েছিলো। বরফে চাপা পড়ে তার পা ভেঙ্গে যায় এবং নাক-মুখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিলো। এদিকে জীবিত উদ্ধার হলেও ৬ বছরের সাফিয়ার মাথার খুলি, মেরুদণ্ডের কশেরুকা এবং পায়ে মারাত্বক চোট লেগেছে।

কাশ্মীরের নিলম ভ্যালিতে সম্প্রতি বড় ধরনের তুষার এবং ভূমিধসে সম্প্রতি অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। হিমালয়ের এই অঞ্চলটির আবহাওয়া দুর্যোগপ্রবণ এবং সাম্প্রতিক সময়ে এটাই কোনো ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড। এবারের দুর্যোগে ভারতশাসিত কাশ্মীর ও আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ