শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রের প্লাস্টিক বর্জ্য সরাতে অভিনব উপায় বেছে নিয়েছে মালয়েশিয়া

মাজহারুল ইসলাম : নতুন এই পদ্ধতিতে সৌরশক্তিতে পরিচালিত ‘ইন্টারসেপ্টর’ নামের এক ধরনের নৌযানের মাধ্যমে নদী থেকে সমুদ্রের দিকে আসা সব প্লাস্টিক বর্জ্য তুলে নেয়া হবে। বলা হচ্ছে পানি থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর এটিই সবচেয়ে আধুনিক অস্ত্র।

জানা য়ায়, প্রতিদিনই অসংখ্য প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রে ফেলা হচ্ছে। এই প্লাস্টিক পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। সামুদ্রিক জীবের ওপরও হুমকি। এমনকি নষ্ট করে দিচ্ছে পর্যটনের প্রাচীন সব স্থান।

পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রচার চালানো প্রতিষ্ঠান ওশান কনসার্ভেন্সির তথ্যমতে, প্রতি বছর সমুদ্রগুলোতে ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য ফেলা হয়। প্লাস্টিক অর্থনীতির আকার যতো বড় হচ্ছে, এই বর্জ্যের পরিমাণও ততই বাড়ছে। এটি বন্ধ করতে বিভিন্ন দেশের সরকার এবং পরিবেশ সুরক্ষা গোষ্ঠীগুলো হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে নেদারল্যান্ডসের অলাভজনক প্রতিষ্ঠান দ্য ওশান ক্লিনআপ, ইন্টারসেপ্টরের মতো অভিনব উপায় বের করেছে। ৭৮ ফুট লম্বা এই নৌযানে এক ধরনের বাঁকা অংশ আছে, যার মাধ্যমে নদী বা সমুদ্র থেকে ভাসমান পদার্থ তুলে নেয়া যায়। এটি মূলত সমুদ্র থেকে ভাসমান বর্জ্য তুলে যানে জমা রাখার জায়গায় চলে যাবে। প্রতিদিন প্রায় ৫০ টন বর্জ্য তুলতে সক্ষম এই যান।

অক্টোবরে এই ইন্টারসেপ্টর মালয়েশিয়ার ক্ল্যাং নদীর ওপর স্থাপন করা হয়। ব্যাপক দূষিত এই নদী মালয়েশিয়ার প্রধান নৌপথ। রাজধানী কুয়ালালামপুর এবং এর আশপাশের অঞ্চলগুলোর মধ্য দিয়ে এটি প্রবাহিত হচ্ছে। ওশান ক্লিনআপ যৌথভাবে মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান র‌্যান্ডসান লুমায়ানের সঙ্গে কাজ করছে।

  • সর্বশেষ