শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ থেকে টাকা পাচারে একটি সর্বদলীয় সমবায় সমিতি আছে!

মুনশি জাকির হোসেন : অশিক্ষিত, অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত প্রবাসীরা খেয়ে, না খেয়ে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে, আর দেশের শিক্ষিত হায়েনাগুলো সেই টাকা লুটপাট করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডায় পাচার করছে এবং এটি মহামারী আকার ধারণ করেছে। মালয়েশিয়ার সেকেন্ড হোম, কানাডার বেগম পাড়া, সুইস ব্যাংক, পানামা পেপারস, এসব বিষয়ে সরকার থেকে একটি বিবৃতিও আসেনি। আন্তর্জাতিক বিষয় হওয়াতে দুদকও কিছুই করতে পারছে না।

এই সুযোগে দিন দিন এসব অপকর্ম জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। দেশ থেকে টাকা পাচারে একটি সর্বদলীয় সমবায় সমিতি আছে। তারেক রহমান লন্ডনে গাড়ি, বাড়ি, বিলাসী জীবনযাপন কীভাবে করছে সেটি নিয়ে বিএনপির লোকজন কথা বলে না। আবার আওয়ামী লীগের অমুক নেতার পোলা মিলিয়ন ডলারের মালিক হলো কীভাবে সেটি নিয়ে নীরবতা আছে। এই অর্থ পাচারের দলে জামায়াতও আছে। অরাজনৈতিক লোক আছে, আমলা আছে, বিচারপতি আছে। তবে দিন শেষে যতো দোষ আওয়ামী লীগের। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়