শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার সীমান্ত থেকে ৫৮৩ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি:  ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৫৮৩ গ্রাম (৫০ভরি) ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার বিকালে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের উপর থেকে উক্ত বারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।

আটক স্বর্ণ চোরাকারীর নাম কবিরুল ইসলাম (৫০)। তিনি সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বেড়ি বাঁধের উপর থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।

এরপর তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫ পিস স্বর্ণের বার। যার ওজন ৫৮৩ গ্রাম (৫০ভরি)। তিনি আরও জানান, স্বর্ণ পাচারকারী কবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সৌপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়