শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি সভাপতি পদ ছাড়ছেন অমিত শাহ, দায়িত্ব পেতে পারেন জেপি নদ্দা

আসিফুজ্জামান পৃথিল: বর্তমানে দলটির কার্যকরি সভাপতির দায়িত্ব পালন করছেন নদ্দা। আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন। টিবিএসনিউজ

বিজেপির দলীয় সূত্র জানিয়েছে, দ্রুতই সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নদ্দা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন।

২০১৯ সালের জুলাই মানে কার্যকরী সভাপতির দায়িত্ব নেন নদ্দা। সেসময়ই নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শাহ।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারণায় সার্বিক দায়িত্বে ছিলেন নদ্দা। বিশেষত উত্তরপ্রদেশে তার পরিকল্পনার কারণে ব্যাপক সাফল্য পায় দলটি। সেখানে ৮০টি আসনের ৬২টিতেই জয় পায় বিজেপি।

মোদী সরকারের প্রথম দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নদ্দা। বেশ কয়েক বছর ধরেই দলটির নীতিনির্ধঅরনের কাজও করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়