শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাম না দেয়ায় শিশুকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক নিউজ : নাটোরের সিংড়ায় সালাম না দেয়ার কারণে শিশুকে মারধরের ঘটনায় চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক আরাফাত হোসেন রনিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।ডিবিসি

পুলিশ জানায়, প্রায় আড়াই মাস আগে চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ৯ বছর বয়সী ছেলে মোহন রাস্তায় হেঁটে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক আরাফাত হোসেন রনির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রনি তাকে সালাম না দেয়া এবং পথ না দেখে চলার জন্য মারধর করে।

এ সময় কান ধরে ওঠবসও করায়। ঘটনাটি গোপনে কেউ একজন ভিডিও করে গত ২৭ নভেম্বর ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনিকে আটকের নির্দেশ দেন। তখন থেকেই পলাতক ছিল রনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌগ্রাম বাজার থেকে রনিকে আটক করে পুলিশ। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়