শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিলেন স্বামী

জেরিন : ভারতের উত্তর প্রদেশে গত জানুয়ারি মাসের ৪ তারিখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার পর কেটে টুকরো করে আগুন জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবীন্দ্র কুমারকে গ্রেপ্তার করেছে রেই বেরেলি পুলিশ। সময়টিভি

পুলিশ সূত্রে জানা যায়, রবীন্দ্র স্ত্রীকে এমন মর্মান্তিক ভাবে খুন করেন গত ৪ জানুয়ারি। কিন্তু এ খবর জানাজানি হয় যখন তাদের বড় মেয়ে মামাবাড়ি থেকে ফিরে তার দাদির কাছে এসে পুরো ঘটনা জানায়। সেই একমাত্র মায়ের খুনের প্রত্যক্ষদর্শী। সঙ্গে সঙ্গে নিহতের পরিবার অভিযোগ দায়ের করেন এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামী রবীন্দ্র কুমারকে। দেহের অবশিষ্ট অংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ফরেনসিকে।

পুলিশের অফিসার বিনীত সিং জানান, মৃত ঊর্মিলা দেবীর বোন ১০ জানুয়ারি ডিহ থানায় অভিযোগ দায়েরের পরেই রবীন্দ্রর বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু দেহ দেখে চেনার উপায় ছিলো না, দেহটি কার। এদিকে ৪ জানুয়ারি হত্যাকাণ্ডের পরেই ১১২ হেল্পলাইনে ফোন করে স্ত্রী নিখোঁজ বলে উত্তরপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ জানায় রবীন্দ্র। তবে জানাজানির পরেই পালিয়ে যান রবীন্দ্র। পরে নানা জায়গায় তল্লাশি চালিয়ে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তাকে।

২০১১ সালে বিয়ে হয়েছিলো রবীন্দ্র-ঊর্মিলার। তাদের ১১ এবং ৭ বছরের দু’টি মেয়ে আছে। তারপরেও ছেলের শখ ছিলো রবীন্দ্র। তাই আবার গর্ভধারণ করেন স্ত্রী। গ্রেফতারের পরে জেরার মুখে ভেঙে পড়ে রবীন্দ্র।

  • সর্বশেষ