শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মজুরি কমিশনের পে স্লিপ পেলেন খুলনার পাটকলের শ্রমিকরা

শরীফা খাতুন , খুলনা প্রতিনিধি: দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা নতুন মজুরি কমিশনের পেস্লিপ হাতে পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পেস্লিপ হাতে পেয়ে শ্রমিকরা একত্রিত হয়ে বিশেষ দোয়া ও মোনাজাতেও অংশ নিয়েছে। পে স্লিপ হাতে পেয়ে আনন্দের জোয়ার বাইছে খালিশপুর শিল্পাঞ্চলে।

প্লাটিনাম জুট মিলের মহাব্যবস্থাপক গোলাম রব্বানী মিলের ব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপকদের সাথে নিয়ে শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পে স্লিপ বিতরণ করেন। এসময় মিলের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জুট মিল সিবিএ’র সভাপতি সাহানা শারমিন বলেন, পাটকল শ্রমিকরা তাদের কাঙ্খিত মজুরি স্কেল-২০১৫ এর মজুরি পে স্লিপ পেয়েছেন। নতুন এই মজুরী কমিশন বাস্তবায়নের ফলে এক জন শ্রমিক পূর্বে যেখানে দুই হাজার দুইশ’টাকা সাপ্তাহিক মজুরি পেতেন এখন সেখানে চার হাজার তিনশ’টাকা মজুরী পাবেন। আর যে শ্রমিক আগে দুই হাজার তিনশ’টাকা মজুরি পেতেন সেই শ্রমিক এখন চার হাজার চারশ’টাকার উপরে মজুরী পাবেন। অর্থাৎ এখন প্রায় দ্বিগুণ মজুরি পাবেন তারা।

তবে এখনও প্রতিটি মিলে ৬ থেকে ৮ সপ্তাহ করে মজুরি পাওনা রয়েছে শ্রমিকদের। আর ১১ দফা আন্দোলনের বাকি ১০ দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার এমন প্রত্যাশা শ্রমিকদের।

পাটকল সূত্র জানায়, মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের মজুরি বেড়েছে প্রায় দ্বিগুণ। খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ণ, জেজেআই ও কার্পেটিং ৯টি পাটকলে নতুন মজুরি স্কেল অনুযায়ী ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে প্রায় ৬ কোটি ৮৫ লাখ ৮১ হাজার টাকার মজুরি স্লিপ প্রদান করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ