শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনার মিয়ামির প্রাসাদ ৫৩ কোটি ডলারে কিনে নিয়েছে একটি ধনী কুকুর

দেবদুলাল মুন্না: ফোর্বস পত্রিকায় দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের সেরা ধনীদের তালিকা করা হয়। জেফ বেজোস, বিল গেটস, ওয়ারেন বাফেট, বার্নাড আর্নল্ড পরিবার ও পঞ্চম কার্লোস স্লিম হেলু’দের নাম তালিকায় উঠানামা করলেও ধনীদের বিশেষ এক তালিকায় রয়েছে বেশ কয়েকবছর থেকে রয়েছে জার্মান শেফার্ড কুকুর ‘গুন্ঠের-ফোর’।এ তথ্য পার্সটুডে ও দ্য ওয়ালের

এইমুহূর্তে গুন্ঠের-ফোর ২৮৬৮ কোটি টাকার মালিক। ১৯৯২ সালে জার্মানির কাউন্টেস কার্লোটা লেইবেনস্টাইনের প্রিয় পোষ্য ছিলো গুন্ঠের-ফোরের বাবা গুন্ঠের -থ্রি নামের কুকুর। কার্লোটাকে এক বন্যভল্লুকের হাত থেকে বাঁচিয়েছিলো। সেজন্য তিনি মারা যাওয়ার আগে একটি উইল করেন। তার ৫৭৩ কোটি টাকার সম্পত্তি দিয়ে যান গুন্ঠের-থ্রি’কে। টাকাটা দেখভাল করার ভার দেন একটি ট্রাস্টের হাতে।

গুন্ঠের-থ্রির মৃত্যুর পর টাকাটা পায় তার পুত্র গুন্ঠের-ফোর। ৫৭৩ কোটি টাকা এখন সুদক্ষ ট্রাস্টি বোর্ডের পরিচালনায় ও সঠিক বিনিয়োগে ফুলেফেঁপে হয়েছে ২৮৬৮ কোটি টাকা। যার একমাত্র মালিক গুন্ঠের-ফোর নামের কুকুরটি। গুন্ঠের-ফোরের নামে বাহামা, ইতালি ও জার্মানির বিভিন্ন জায়গায় কেনা হয়েছে বিশাল বিশাল এস্টেট।

প্রাইভেট জেটে করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রাসাদে নিয়মিত ঘুরে বেড়ায় গুন্ঠের-ফোর। সঙ্গে থাকে একদল বডি গার্ড। রাস্তায় তার পা পড়ে না, কারণ সে চড়ে দামি লিমুজিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়