শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরপারে চলে গেলেন কোহলির গালে চুম্বন দেয়া সেই ভক্ত, বিসিসিআই’র শোক

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের সুপার ফ্যান কিংবা ক্রিকেট দাদি নামে পরিচিত ছিলেন চারুলতা প্যাটেল নামের ৮৮ বছরের ভক্ত। যাকে দেখা গিয়েছিলো ইংল্যান্ড বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে। বিরাট কোহলিদের জন্য গ্যালারিতে বসে গলা ফাটিয়েছিলেন তিনি। সেই চারুলতা প্যাটেল আর বেঁচে নেই। ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় মারা যান চারুলতা।

ইনস্টাগ্রামে চারুলতা প্যাটেল ক্রিকেট-দাদি নামে এক প্রোফাইল থেকে সক্রিয় ছিলেন।সেই প্রোফাইল থেকেই তার মৃত্যুসংবাদ জানিয়ে তার আত্মীয়রা লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় দাদি ১৩ জানুয়ারি বিকেল ৫টা বেজে ৩০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন। দাদি ছিল আমাদের খুশি, উনার মধ্যে অফুরন্ত জীবনশক্তি ছিল। উনি ছিলেন আমাদের পৃথিবী। বিরাট কোহলিকে ধন্যবাদ, উনাকে বিশেষ ভাবার জন্য।”

চারুলতা প্যাটেলের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। বিসিসিআই নিজেদের টুইটার অ্যাকাউন্টে লেখে, “সুপার-ফ্যান চারুলতা প্যাটেল আমাদের হৃদয়ে সবসময় থাকবেন। ক্রিকেটের প্রতি উনার প্যাশন আমাদের ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে।”

চারুলতার থেকে আশীর্বাদ নেন ভারতের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন। বিরাট-রোহিতকে বুকে জড়িয়ে গালে স্নেহভরা চুম্বন দেন চারুলতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়