শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম নারী মহাপরিচালক পেল বাংলাদেশ বেতার

নিউজ ডেস্ক : বাংলাদেশে বেতারে প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার। বুধবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি উপমহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

হোসনে আরা তালুকদার ১৯৬২ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বিসিএস ক্যাডার হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়