শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়ত বয়াতি এমন কিছু বলেননি যে তাকে আটক করতে হবে এবং রিমান্ডেও নিতে হবে

 

মঞ্জুরুল আলম পান্না : রাষ্ট্রের ধর্ম ইসলাম। বুঝলাম, বেশ ভালো কথা। কিন্তু কোন ইসলামের? সুন্নি সম্প্রদায়ের, শিয়া সম্প্রদায়ের নাকি খারিজিদের? যদি বিশেষ কারও না হয়, তবে নিজের মতবাদ তো শালীনতার সঙ্গে সবাই প্রচার করতেই পারে। সুফী দর্শন কি এ দেশে নিষিদ্ধ, কিংবা বাউল তত্ত্ব? যদি এর কিছুই না হয়, তবে শরীয়ত বয়াতির অপরাধটা কী? এই রাষ্ট্র এবং সরকারগুলো কি মৌলবাদীদের কথা অনুযায়ীই চলতে থাকবে? আর যে মানুষগুলো ‘ইসলাম গেলো, ইসলাম গেলো’ বলে যার-তার উপর হামলে পড়ছে, মামলা করছে, গলা ফাটিয়ে রগ ছিঁড়ে ফেলছে, সেই প-িতগুলো কুতুববাগী-দেওয়ানবাগীদের বিরুদ্ধে তো টুঁ শব্দও উচ্চারণ করে না।

খোদ রাজধানীতে বসেই এই ‘বাগীরা’ যে ইসলামের বারোটা বাজিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে দিনের পর দিন, সে সব নিয়ে তো কারও মাথাব্যথা নেই। না প্রশাসনের, না ইসলামের কথিত জিম্মাদারদের। নাকি ওই কোটি কোটি টাকার হিস্যা সবার পকেটেই যায়? শরীয়ত বয়াতি এমন কিছু বলেননি যে তাকে আটক করতে হবে এবং রিম্যান্ডেও নিতে হবে। শরীরত বয়াতিকে মুক্তি দেয়া হোক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়