শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টার থেকে গুলি করে ৫ হাজার উট হত্যা

যুগান্তর : হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচদিনে পাঁচ হাজার উট হত্যা করেছে অস্ট্রেলিয়া সরকার।

ভয়াবহ দাবানলের মধ্যে প্রচণ্ড গরম ও খরার কারণে চলতি মাসেই দেশের দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার কেনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা জানিয়েছেন, উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, উটগুলো স্থানীয় বাসিন্দাদের হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলেই তাদের মেরে ফেলা হয়েছে। হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে এসব উট হত্যা করা হয়েছে।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়