শিরোনাম
◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সফরে আসছেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট  : মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজের।
চলতি বছর ভারতে অনুষ্ঠেয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে মুখোমুখি হবেন তারা।
সংগঠনটির সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির নরোভ সোমবার ঘোষণা করেছেন, ভারত এই সম্মেলনের আয়োজন করবে।
চীন ও রাশিয়াসহ এসসিও এর আট সদস্য রাষ্ট্রের নেতা এই সম্মেলনে যোগ দেবেন। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে পূর্ণ সদস্য হিসেবে সংগঠনটিতে যোগ দেয়।
এটি রাষ্ট্রপ্রধানদের সম্মেলন এবং রাষ্ট্রীয় প্রটোকল অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন বলে জানিয়েছেন একাধিক সরকারি কর্মকর্তা।
তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তীব্র হওয়ায় দুই দেশের উঁচু পদের কর্মকর্তাদের সফরের সম্ভাবনা অনিশ্চিত বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

অনলাইন আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়