শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বীকৃত ল্যাব না থাকায় মধুর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন বিদেশি ক্রেতারা

নিউজ ডেস্ক : বর্তমানে বছরে মাত্র ১০ হাজার টন মধু উৎপাদন হচ্ছে। সম্ভাবনার পুরোটা কাজে লাগানো বছরে আরও ৪-৫ লাখ টন মধু উৎপাদন সম্ভব। তবে মৌচাষিরা নায্যমূল্য না পাওয়ায় বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহী নন চাষিরা। সময়টিভি

দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবের অভাবে বাড়ছে না মধু রপ্তানি। কোনো কাজে আসছে না বছরে ৪-৫ লাখ টন মধু উৎপাদনের সক্ষমতা । ফলে দেশে মধুর বাজারের ৬০ শতাংশই দখলে রেখেছে ভারত। আন্তর্জাতিক স্বীকৃত ল্যাব না থাকায় মধুর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন বিদেশি ক্রেতারা। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, চাপ দিয়েও দেশের ল্যাবগুলোকে অ্যাক্রিডেটেড করানো যাচ্ছে না।

কৃষি বিজ্ঞানীদের মতে, মৌমাছির পরাগায়নে ফসলের ফলন বাড়ে ২০-২৫ শতাংশ পর্যন্ত।

সরকারি হিসাব, দেশে বছরে সাড়ে ৬ লাখ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। যার মাত্র ১০ শতাংশ জমি থেকে মধু আহরণ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন । দেশে ২০ হাজার মৌচাষি থাকলেও বাণিজ্যিকভাবে মধু উৎপাদন করেন মাত্র আড়াই হাজার চাষি।

সম্প্রতি ডেনমার্ক থেকে মধু প্রক্রিয়াজাতকারী অত্যাধুনিক মেশিন এনেছে বিসিক। ব্যবসায়ীরা বলছেন, এতে প্রক্রিয়াজাত প্রতিকেজি মধু রপ্তানিতে বাড়তি মূল্য সংযোজন হবে ২০০ টাকা।

ইপিবি'র তথ্য ভারত, জাপান, অস্ট্রেলিয়া'সহ বেশ কয়েকটি দেশে স্বল্প পরিমাণে মধু রপ্তানি হচ্ছে। যার বেশিরভাগই কাঁচা মধু। আন্তর্জাতিক বাজার ধরতে নানা উদ্যোগের কথা জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

সংস্থাটির পণ্য বিভাগের পরিচালক আবদুর রউফ বলেন, যাদের দরকারি মেশিনারিজ রয়েছে তাদের আমরা অ্যাক্রিডেটেড হতে প্রেশারাইজ করেছি। এমনটা হলে আর রপ্তানিতে ঝামেলা থাকবে না। সম্পাদনা: সানজীদা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়