শিরোনাম
◈ ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএলকে ‘না’ বলে দিলেন ◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ভারতীয় বাহিনীর হত্যাকাণ্ডে উদ্বিগ্ন বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উষ্ণ হলেও ভারতীয় মিডিয়া বলছে ‘শীতল’। এটা আমরা বলছিনা, ভারতীয় গণমাধ্যম এ নিয়ে একটু বেশিই করে। সীমান্ত হত্যার বিষয়ে ভারতকে জানানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই সীমান্তে যেন কেউ না মারা যায়। ভারতও বলেছে একজনও যাতে না মারা যায়। তবুও দুর্ভাগ্যজনকভাবে এটি হচ্ছে। আমরা চাই সীমান্তে হত্যা নিয়ে তাদের যে অবস্থান তারা যেন সেটির বাস্তবায়ন করুক। গত ২০১০ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে সম্মত হয়। এমনকি প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার না করার বিষয়েও দুই দেশ একমত ছিল।

ভারতের থিংক ট্যাংক একটি ইভেন্ট করছে এবং আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আগেই বলেছি যেতে পারবো না। তখন তারা আমাদের প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। তিনি জানিয়ে দিয়েছেন, যেতে পারবেন না। যেহেতু আবুধাবিতে এনভয় কনফারেন্স করছি তাই সেখানে আমাদের প্রতিমন্ত্রীর থাকা উচিত। এখানে (ভারতে) দ্বিপক্ষীয় কোনও বিষয় নেই। এরপরেও পত্রিকায় যা লেখা হয়েছে তা ঠিক না। সম্পাদনা : রাজীব রায়হান

  • সর্বশেষ
  • জনপ্রিয়