শিরোনাম
◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট ◈ বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের ◈ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৯ ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে রাজপথে পাকিস্তানিরা

রাশিদ রিয়াজ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ হয়েছে। জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের হাজার হাজার মানুষ শনিবার রাস্তায় নেমে প্রতিবাদ করেন।

এ সময় বিক্ষোভকারীরা জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত পোস্টার এবং ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল এবং আমেরিকার ধ্বংস কামনা করে নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকায় আগুন দেয়। জেনারেল সোলাইমানিকে হত্যার পর ইরান এবং আমেরিকার মধ্যে যে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে সে ব্যাপারে পাকিস্তান সরকারের অবস্থান স্পষ্ট করারও দাবি জানান বিক্ষোভকারীরা।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পাকিস্তানের মাটি কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। এছাড়া, আঞ্চলিক পর্যায়ের দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না।

পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইরান, সৌদি আরব এবং আমেরিকা সফরের নির্দেশ দিয়েছেন যাতে আঞ্চলিক উত্তেজনা কমানো যায়।পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়