শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীকে ১৫৬ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম (সরাসরি)

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের শেষ দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ পর্যন্ত ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর তার সঙ্গী হিসেবে মাঠ ছাড়েন জিয়াউর রহমান (৭)।

এছাড়া দুই ওপেনার ক্রিস গেইল এবং জুনায়েদ সিদ্দিকির ব্যাট থেকে আসে ২৩ রান করে। রাজশাহীর পক্ষে বল হাতে একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি, শোয়েব মালিক, আফিফ হোসেন এবং তাইজুল ইসলাম।

এর আগে ম্যাচের শুরুতে খেলতে নামার পর দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি এবং ক্রিস গেইল। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৩৮ রানের। ২৩ রান করে বিদায় নেন জুনায়েদ।

এরপর দলীয় ৬০ রানের বিদায় নেন ক্রিস গেইলকে (২৩)। বেশিক্ষণ টিকতে পারেননি ইমরুল কায়েস এবং চ্যাডউইক ওয়ালটনও।
৯৩ রানের সময় ৪ উইকেট হারিয়ে বসার পর পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং নুরুল হাসান সোহান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান।

১৩১ রানের মাথায় সোহানকে রবি বোপারার হাতে ক্যাচ বানান তিনি। এক ছক্কা এবং ৪টি চারের সাহায্যে মাত্র ১৬ বলে ৩০ রান করেন সোহান। পরবর্তীতে মাহমুদউল্লাহ এবং জিয়াউর রহমানের ব্যাটে ইনিংস শেষ করে চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়