শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিঃশ্বাস পরীক্ষা করে শনাক্ত করা যাবে ক্যান্সার!

সানজীদা আক্তার : চিকিৎসকদের মতে, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব কিন্তু প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের উপসর্গগুলো চেনা সম্ভব হয় না। ফলে চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়ে যায়। তবে সম্প্রতি একদল ব্রিটিশ গবেষক এমন এক পদ্ধতির আবিষ্কার করেছেন, যার মাধ্যমে শুধুমাত্র নিঃশ্বাস পরীক্ষা করেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে। একুশে টেলিভিশন

ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল ক্যান্সার গবেষক আপাতত এর কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। এই গবেষণার কাজে তারা ১,৫০০ মানুষের নিঃশ্বাসের নমুনা সংগ্রহ করেছেন যার মধ্যে অনেকেই ক্যান্সারে আক্রান্ত। এই পরীক্ষা পদ্ধতিতে নিঃশ্বাসের পরীক্ষার পাশাপাশি রক্ত ও মূত্রের নমুনাও পরীক্ষা করা হবে।

ব্রিটিশ গবেষকরা জানাচ্ছেন, মানুষের শরীরের কোন কোষে কোন রকম রাসায়নিক পরিবর্তন ঘটলে ‘ভোলাটাইল অরগ্যানিক কমপাউন্ডস’ নামে এক ধরনের অনু নিঃশ্বাসের মাধ্যমে নিঃসৃত হয়। যদি শরীরে ক্যান্সার বাসা বাঁধে, সে ক্ষেত্রে কোষের পরিবর্তন হয় এবং তার ফলে অন্য রকমের অনু তৈরি হয়, যা গন্ধের মাধ্যমে মস্তিষ্কে ভিন্ন বার্তা পাঠায়। তাই এই পরীক্ষা পদ্ধতি কাজে লাগিয়ে নিঃশ্বাসের বায়োপসি করে ক্যান্সার সনাক্ত করার উপায় খুঁজছেন ব্রিটিশ গবেষকরা।

তবে নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানে নতুন কিছু নয়। বিগত বেশ কয়েক বছর ধরেই ফুসফুসের ক্যান্সার সনাক্ত করার ক্ষেত্রে এই পদ্ধতিই কাজে লাগাচ্ছেন চিকিৎসকরা।

এবার যে কোনো ধরনের ক্যান্সার শনাক্ত করার ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজে লাগানো যায় কিনা, সেটাই পরীক্ষা করে দেখছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার গবেষকরা। তাঁদের বিশ্বাস, এই পরীক্ষা সফল হলে প্রাথমিক পর্যায়েই ক্যান্সার সনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত রোগীর চিকিৎসা শুরু করা যাবে। ফলে ক্যান্সারে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে।

  • সর্বশেষ