শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় কাঠ মিস্ত্রি আলম হত্যাকান্ডে গ্রেফতার ২

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় কাঠ মিস্ত্রি আলম (২৫) হত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে কাহালু থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- কাহালু উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের সৈয়দ আফলাকুর রহমান পিন্টুর ছেলে সৈয়দ সিহাব আহম্মেদ সম্রাট (২৫) ও মাগুড়া মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আল-আমিন ওরফে আকাশ (২৬)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কাঠ মিস্ত্রি আলম হত্যাকান্ডের সাথে জড়িত ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানানো হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়