শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক বেড়া নির্মাণের কাজ শুরু করেছে ভারত

সমর চক্রবর্তী : পুরনো বেড়া সরিয়ে নিয়ে অত্যাধুনিক বেড়া লাগানো হবে বলে খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আজকাল। এই বেড়া হবে আধুনিক এবং কাঁটাও খুব কঠিন । ইতোমধ্যেই সিএএ কার্যকর করার পর ভারত থেকে অনেকে বাংলাদেশে চলে আসছে ; সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এর আগে বিডিআর প্রায় ৩০০ জনকে আটক করেছিলো ।

ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে , ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এই নতুন বেড়া লাগানোর কাজ পাইলট প্রজেক্ট হিসাবে নেয়া হয়েছে। লাঠিটিলা–শিলচর সেক্টরে এই বেড়া লাগানোর কাজ চলছে বলেও খবর। প্রকল্পটি সম্পূর্ণ করতে ১৪.৩০ কোটি টাকা খরচ হবে। এই টাকায় ৭.১৮ কিমি সীমান্ত পথে বেড়া লাগানো হবে বলে জানা গিয়েছে।

সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, শুধু বাংলাদেশ নয়, একইরকম বেড়া নির্মাণ করা হবে ভারত–-পাকিস্তান সীমান্ত এলাকাতেও। কারণ পাকিস্তান সেনা এবং আইএসআই ৩০০ জঙ্গি পাঠানোর ছক করেছে। আর তা করা হবে জম্মু–কাশ্মীর সীমান্ত দিয়েই। এদের মধ্যে বেশিরভাগ আফগান এবং তালিবান জঙ্গি। মাচর্-–এপ্রিলে আরও বড় ধরণের অনুপ্রবেশ হতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। তবে এ অত্যাধুনিক বেড়ার কি বৈশিষ্ট হবে তা জানা যায়নি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়