শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্ব দিবেন শন উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টেস্ট দুইটি অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। এই টেস্ট দুইটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না। সিরিজকে সামনে রেখে শন উইলিয়ামসকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুত।

সিরিজ প্রসঙ্গে রাজপুত বলেন, ‘শ্রীলঙ্কা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতামূলক দল এবং ভালো খেলে চলেছে। আমি ব্যক্তিগতভাবে এ সিরিজের দিকে তাকিয়ে আছি। আমাদের জন্য এটা এক নতুন শুরু, একটি নতুন অধ্যায়। এটা বেশ ভালো যে এই নতুন শুরুটা আমরা লঙ্গার ভার্সনের ক্রিকেট দিয়ে করতে পারছি। এটা সবসময়ই ক্রিকেটারদের সেরাটা বের করে আনে।’

চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে এর পর খুব বেশি ক্রিকেট খেলতে পারেনি। তবুও দলের পারফরফরম্যান্স ভালো হওয়ার ব্যাপারে আশাবাদী লালচাঁদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়