শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজনু যেন ‘জজ মিয়া কাহিনী’ না হয়, মানববন্ধনে ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মজনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই মজনু মিয়া যেন ‘জজ মিয়া কাহিনী’র মত না হয়। তাহলে দেশে যে হারে ধর্ষণ বাড়ছে তার সমাধান কখনোই হবে না বলে মন্তব করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ আয়োজনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে এত গোয়েন্দা সংস্থা, তারা কী করে? তারা কি শুধু প্রধানমন্ত্রীকে পাহারা দেয়ার দায়িত্ব পালন করে? জনগণকে পাহাড়া দেয়ার দায়িত্ব কি তাদের নাই?

তিনি বলেন, ধর্ষণের শিকার তো হচ্ছে বাংলাদেশের মা-বোনেরা। গত বছর নির্বাচনের পরে একজন মা ধর্ষণের শিকার হয়েছিলো। এখনও ঢাকায় নির্বাচন আমেজ চলছে। কীভাবে বলবো- এই নির্বাচনের পরে আর কেউ ধর্ষণ হবে না। এসব থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।

দেশের জনগণের উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ হয় নাই, ধর্ষণ হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। ধর্ষণের শিকার হয়েছে মুক্তিযোদ্ধারা, দেশের জনগণ। তাই আর কতকাল ধৈর্য ধরে থাকবেন। এসব থেকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নাই। এর থেকে যদি মুক্তি না পান তাহলে দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে চলবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণতন্ত্র উদ্ধার আন্দোলনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়