শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান প্রতিশোধ নেবে, আমরা প্রতিহত করতে প্রস্তুত, বললো পেন্টাগন

আসিফুজ্জামান পৃথিল : মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক এসপার আরও বলেন, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চাননা। চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রয়াসের বিষয়েই বেশি আগ্রহী পেন্টাগন। সিএনএন, বিবিসি

এসপারের বক্তব্য অনুযায়ী, ইরান প্রতিশোধ স্পৃহা দেখাবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। দেশটির শীর্ষপর্যায় থেকে অব্যাহত হুমকিই এর প্রমান। তবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কাবস্তায় রয়েছে। ইরান সহজে কোনও মার্কিন স্থাপনার ক্ষতি করতে পারবে। এজন্য যুক্তরাষ্ট্রের যথেষ্টর চেয়েও বেশি প্রস্তুতি রয়েছে।

এসপার জানিয়েছেন, ইরাকি পার্লামেন্টে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস হলেও যুক্তরাষ্ট্র নিজের নীতি পরিবর্তন করবে না। ইরান থেকে কোনও সেনা প্রত্যাহার করা হবে না। সেদেশ থেকে সেনা সরলে তা হবে একান্তই যুক্তরাষ্ট্রের ইচ্ছানুযায়ী। এ বিষয়ে ইরাক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে না। এসপার বলেছেন তারা কোনও রকম যুদ্ধে আগ্রহী নন। বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অধিকতর মনোযোগী। এজন্য তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান সম্ভব। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়