শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট-বড় যানবাহন অপেক্ষায় রয়েছে। সময় টিভি

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। ভোররাত ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সর্ম্পূণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যাত্রী ও ৪৫টি ছোট-বড় যানবাহন নিয়ে আটকা পড়ে ৩টি কে-টাইপ ফেরি।

সকাল ৮টার দিকে কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট-বড় যানবাহনের লাইন পড়েছে। এ্যাম্বুলেস, ছোট যানবাহন ও পচনশীল মালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়