শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরপ্রদেশ দিয়েই নাগরিকত্ব আইনের প্রয়োগ শুরু করলো ভারত

ইয়াসিন আরাফাত : ইতোমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার রাজ্যেটিতে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের চিহ্নিতকরণের এই কাজ শুরু করেছে। শরনার্থীদের চিহ্নিত করার পর তাদের নাগরিকত্ব দেয়ার কাজও শুরু হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের একজন মুখপাত্র। পাশাপাশি শরনার্থীদের চিহ্নিত করার এই প্রক্রিয়ার মাধ্যমেই রাজ্যে অনুপ্রবেশকারী সম্পর্কে প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করছে উত্তরপ্রদেশ প্রশাসন। কোলকাতা ২৪

শুরু থেকেই সংশোধিত এই নাগরকিত্ব আইনের বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। ইতোমধ্যে বিজেপি বিরোধী একাধিক রাজ্য এই আইনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। ওইসব বিক্ষোভে অংশ নিয়ে এ পর্যন্ত ২৪ জন নিহত এবং প্রায় হাজারখানেক মানুষ আহত হয়েছেন। এছাড়া বিক্ষোভে অংশ নেয়ায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজারেরও বেশি প্রতিবাদকারীকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার রাজ্যে কোনওভাবেই নাগরিকত্ব আইন কার্যকর করবেন না বলে জানিয়েছেন। একইসঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও নাগরিকত্ব আইন চালু করবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্যও এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে।

এসবের মধ্যে এবার উত্তরপ্রদেশে চালু হলো নাগরিকত্ব আইনের বাস্তবায়ন প্রক্রিয়া। রাজ্য প্রশাসনের শীর্ষমহল থেকে এ ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের চিহ্নিত করতে বলেছে যোগী সরকার। সম্পাদনা : মাজহারুল ইসলাম, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়