শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুরাধা পাডোয়ালকে মা দাবি করলেন কেরালার নারী

মুসফিরাহ হাবীব: ভারতে কেরালার এক নারী দাবি করেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা অনুরাধা পাডোয়াল তার মা। নাম করমালা মডেক্স। তবে কেরলের এই নারীর দাবি এক্কেবারেই নস্যাৎ করেছেন গায়িকা। অনুরাধার সাফ জবাব, ''অহেতুক বোকা বোকা কথার কোনও ব্যাখ্যা দিতে আমি নারাজ।''

তবে করমালা তার দাবির ভিত্তিতে তিরুবন্তপুরমের জেলা আদালতে একটি মামলাও করেছেন। করমালার কথায়, প্রায় ৫ বছর আগে তার পালক পিতা পন্নাচন তকে জানিয়েছিলেন জন্মসূত্রে অনুরাধা পোডওয়ালই তার মা। অনুরাধার সঙ্গে বন্ধুত্ব ছিল পন্নাচনের। মৃত্যুর ঠিক আগে পন্নাচন এ সত্য প্রকাশ করেছিলেন।

করমালা বলেন, “আমার বয়স যখন মাত্র ৪ দিন সেসময় অনুরাধা পোডওয়াল তার বন্ধু (আমার পালক পিতা) পন্নাচনের কাছে আমায় দিয়ে দেন। পন্নাচ সেনাবাহিনীতে ছিলেন এবং সেসময় কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন। পরবর্তীতে তিনি কেরালায় বদলি হয়ে যান। সেসময় অনুরাধা পোডওয়াল প্লে-ব্যাক গায়িকা হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন, তাই তিনি আমার দায়িত্ব নিতে চাননি। তার জন্য আমার শৈশব নষ্ট হয়।”

আদালতে মামলা করার বিষয়ে করামালার আইনজীবী বলেছেন, ''অনুরাধা পোডওয়াল যদি করমালার মাতৃত্বের কথা অস্বীকার করেন, তাহলে আমরা ডিএনএ পরীক্ষার দাবি জানাব।” এ মামলার শুনানিতে আদালত অনুরাধা ও তার দুই সন্তানকে উপস্থিত থাকতে বলেছেন। করমালার শৈশব নষ্ট করার জন্য এ মামলায় গায়িকার কাছে ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে।এমনকী অনুরাধার যে কোন সম্পত্তি কেনাবেচায় নিষেধাজ্ঞা জারিরও দাবি করা হয়েছে।

  • সর্বশেষ