শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শীতে শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত পৌনে দুই লাখ, মৃত্যু ৫১

জেরিন : এবার শীতের মৌসুমে সারাদেশে ৫০ হাজার ৭৮৬ জন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৫৩ জন। এছাড়া শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪১ হাজার ১০ জন। এসব রোগে ভুগে এখন পর্যন্ত মারা গেছেন ৫১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানান।

আয়শা আক্তার বলেন, ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৫০ হাজার ৭৮৬ জন শ্বাসতন্ত্রের সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এ ধরনের জটিলতায় মারা গেছেন ১৭ জন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৫৩ জন। মারা গেছেন ৪ জন। এসব ছাড়া অন্যান্য অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪১ হাজার ১০ জন চিকিৎসা নিয়েছেন ও মৃত্যুবরণ করেছে ৩০ জন।

অন্যান্য অসুস্থতার মধ্যে রয়েছে- জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ, জ্বর ইত্যাদি। শীতকালীন এসব রোগে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়। অন্যান্য বিভাগগুলো রোগ ও মৃত্যুর হারে ঢাকার চেয়ে অনেক পেছনে রয়েছে।

আয়শা আক্তার আরও জানান, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৬৮ জন শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন। এছাড়া শীতজনিত অন্যান্য রোগে ২ হাজার ৭৬০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রোগে ভুগে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। এসব রোগে শিশুদের আক্রান্ত হওয়ার হারই বেশি বলে জানান এ কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্রে জানায়, এ তথ্য কেবলমাত্র দেশের সরকারি হাসপাতালগুলোতে আগত রোগীদের। রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালের হিসেব এর মধ্যে থাকলেও সারাদেশের বেসরকারি হাসপাতালগুলোর হিসাব এতে নেই। এছাড়া আঞ্চলিকভাবে প্রায় প্রতি ঘরেই শীতজনিত রোগের প্রকোপ রয়েছে। এবারের শীতে শৈত্যপ্রবাহের মাত্রা বেশি হওয়ায় এসব রোগের বিস্তার বেশি ঘটছে বা ঘটবে বলে আশঙ্কা চিকিৎকসকদের।

রাজধানীর মাতুয়াইলের মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ডা. ইমরান শাহেদ জানান, শীতের বিভিন্ন রোগে শিশুরাই বেশি ধরাশায়ী হয়। যেহেতু বড়দের চেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। শিশুদের ক্ষেত্রে তাই সাবধানতা অবলম্বন করাটাই শ্রেয়। তবে যেহেতু এবার শৈত্যপ্রবাহের মাত্রা বেশি সেহেতু বড়দেরও সাবধান থাকতে হবে। আর রোগে আক্রান্ত হলে শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। নিজে নিজে অনিয়মিতভাবে ওষুধ খেয়ে অনেক ওষুধ রেজিস্ট্যান্ট হওয়ায় মানুষ এখন আসলেই অনেক বিপদে আছে। তাই এসব রোগেই বর্তমানে বেশ মৃত্যুহার লক্ষ্য করা যাচ্ছে। আগে এতোটা দেখা যেতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়