শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোলায়মানি হত্যাকাণ্ড, দুপক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানালো সৌদি আরব

ইয়াসিন আরাফাত : ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম নিহত হওয়ার পর সৌদি আরবের একজন কূটনীতিক এ আহ্বান জানান। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এক টুইটে বলেন ‘এ ঘটনায় সৌদি আরব উত্তেজনা কমিয়ে আনার বিষয়েই গুরুত্ব দিচ্ছে।’ এএফপি, রয়টার্স

দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় ইরান ও সৌদি আরবের সম্পর্ক ভালো নয়৷ মার্কিন বলয়ে থাকা সৌদি আরবকে তাই ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলায়মানি হত্যা নিয়ে উঁচু গলায় কিছু বলতে দেখা যায়নি। উল্টো দেশটির গণমাধ্যমে দেখা গেছে ভিন্ন চিত্র৷

ঘটনার পর সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ তাদের প্রথম পাতায় সোলায়মানির ছবি সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ যার শিরোনাম ছিলো ‘আর কাউকে হত্যা করতে পারবে না সে ৷’

মূলত সোলায়মানিকে একজন বিজ্ঞ সমরবিদ ও মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বিস্তার ও সৌদি আরবের প্রভাব কমিয়ে আনার কারিগর হিসেবে মনে করতো সৌদি৷ তাই তাকে খুব একটা ভালো চোখে দেখত না দেশটির সরকার৷
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও চীন৷ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ