শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অভিযানে ইরানি জেনারেল সোলায়মানি হত্যার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা

মশিউর অর্ণব: শুক্রবার ইরানি জেনারেল সোলায়মানিকে হত্যায় মার্কিন সেনা অভিযানের তীব্র সমালোচনা করেছে রাশিয়া, চীন, ফ্রান্স সহ অন্যান্য পরাশক্তিরা। এমনকি খোদ আমেরিকার মধ্যেও শুরু হয়েছে সমালোচনা। মিডলইস্ট আই।

মার্কিন অভিযানকে অপরিণামদর্শী পদক্ষেপ আখ্যা দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সোলায়মানি ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্বস্তভাবে সেবা করে গেছেন। ইরানের মানুষের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি আমরা।’ চীন এই অস্থির রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বরাবরই জোরপ্রয়োগের বিরোধী চীন। এই ঘটনার সাথে জড়িত পক্ষদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, শান্ত থাকতে ও সংযম অনুশীলন করতে অনুরোধ করবো আমরা, যাতে অস্থিরতা বৃদ্ধি না পায়।’ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইরান ও আমেরিকার মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা নিয়ে আমরা শঙ্কিত। এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্যই হবে।’ মার্কিন ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার সমালোচনা করে টুইটবার্তায় বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প খড়কুটোর বাক্সে ডায়নামাইট ছুঁড়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্য বড় ধরণের সংঘাতের মুখোমুখি হতে পারি আমরা।’ মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক জেমস ক্ল্যাপার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই পদক্ষেপ নেয়ার ফলে ঐ অঞ্চলে থাকা আমেরিকানরা হুমকির মুখে পড়বেন।

এদিকে, এই ঘটনার পর নিরাপত্তা হুমকির কারণে গ্রিস সফর থেকে তড়িতড়ি করে দেশে ফিরে আসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ইসরাইলের সাবেক জেনারেল আমোস গিলিদ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর মতো অবস্থা তেলআবিবের আদৌও নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়