শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়ের প্রেম নিয়ে যা বললেন সুনীল শেঠী

জেরিন : বেশ কিছুদিন ধরে সুনীল শেঠীর মেয়ে আথিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকার এ বিষয়ে কথা বলেছেন সুনীল শেঠি। এই অভিনেতা জানান, তিনি এবং তার স্ত্রী দুজনই সন্তানরা যাদের সঙ্গে প্রেম করছে তাদের নিয়ে খুশি। রাইজিংবিডি

সুনীল শেঠি বলেন, আমরা সন্তানদের পাশাপাশি তারা যাদের সঙ্গে প্রেম করছে তাদেরও পছন্দ করি। তাদের অনেক ভালোবাসি। আমি মনে করি, কাজের চেয়ে জীবনে সুখী থাকাটাই এখন অনেক বেশি জরুরি। কারণ এটিই দিন দিন হারিয়ে যাচ্ছে।

গত বছর ফেব্রুয়ারির দিকে আথিয়া-রাহুলের প্রেমের সম্পর্ক শুরু। জানা গেছে, বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমে এ দুজনের পরিচয়। গত এপ্রিলে ইনস্টাগ্রামে রাহুল-আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন আকাঙ্ক্ষা। এরপর প্রায়ই আথিয়া-রাহুলকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। তারপরই এই জুটির প্রেমের গুঞ্জন চাউর হয়।

প্রেমের সম্পর্ক নাকি বেশ গুরুত্ব সহকারে দেখছেন এই জুটি। সম্প্রতি ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল। এখানেই শেষ নয়, সেই পোস্টে মন্তব্য করেন সুনীল শেঠি। এরপর আথিয়া-রাহুলের প্রেম নিয়ে আবারো কানাঘুষা শুরু হয়।

অন্যদিকে শৈশবের বন্ধু তানিয়া শ্রফের সঙ্গে প্রেম করছেন সুনীল পুত্র আহান শেঠি। গত বছর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।

  • সর্বশেষ