শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৮

ডেস্ক নিউজ : শুক্রবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। জাগো নিউজ

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম হলো নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে। বকী এক জনের নাম জানা যায়নি।

কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাসে করে মোকামতলায় যাচ্ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরও ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। তবে তার নাম জানা যায়নি।

কিশোরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ মো. রেদওয়ানুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাই। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। অনুলিখন: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়