শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বস্ত্র ও পাটমন্ত্রীর আশ্বাসে পাটকল শ্রমিকদের অনশন প্রত্যাহার, শনিবার কাজে যোগদান

আসিফ কাজল: বৃহস্পতিবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে পাটকল সিবিএ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তিন ঘণ্টার এ বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানও অংশ নেন।
বৈঠকে বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০১৫ সালের মজুরী বোর্ড অনুযায়ী পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করা হবে। কোনো পাট শ্রমিকের বেতন বকেয়া রাখা হবে না। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে বা তার আগেই এই ¯িøপ দেয়া হবে।

আলোচনার এক পর্যায়ে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোরগোল তৈরী হয়। মন্ত্রীর আশ্বাসের পরও ঐকমত্যে আসতে পারেনি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এরপর তারা নিজেরা এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। মন্ত্রীও তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন। এরপর রাত ১০টার পর পাটকল সিবিএ ও ননসিবিএ সংগ্রাম পরিষদের আহŸাায়ক আব্দুল হামিদ সরদার পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়