শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে: দাবি ইরানের ◈ প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬ ◈ ইমাম খামেনেয়ীর নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী মার্কিন বিরোধীতায় পরিণত করেছেন: রয়টার্স ◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারাক ওবামার গলায় ভারতীয় তরুণের গান

মুসফিরাহ হাবীব : তিনি বই পড়তে ভালবাসেন। গান শুনতেও ভালবাসেন। এককথায়, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি অনেকটাই আলাদা। আর এ মানুষটিই হচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিই গুনগুন করেন 'কোল্ড/মেস' গান- যে গানটির গায়ক হচ্ছেন, ভারতের জয়পুরের সঙ্গীতশিল্পী প্রতীক কুলহাদ।

বিগত বছরের সবচেয়ে প্রিয় গানের তালিকায় ওবামা রেখেছিলেন এ গানটিকে। তালিকায় অন্যান্য গানের শিল্পীদের মধ্যে রয়েছেন ব্রুস স্প্রিংসটিন, বিয়ন্সে, লিৎজো, ফ্রাঙ্ক ওসেন-এর মতো নামী শিল্পীরা। তাদের কাতারেই ওবামার প্লে লিস্টে স্থান করে নিয়েছেন জয়পুরের কুলহাদ। বছরের শেষে নিজের পছন্দের বইয়ের তালিকার সঙ্গে গানের তালিকাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ওবামা। আর তখনই আমেরিকায় ইন্টারনেট সার্চে প্লাবনের মতো আছড়ে পড়ে ওই ভারতীয় নাম।

ওবামা গানের তালিকা শেয়ারের পর থেকেই প্রতীক ভেসে গেছেন শুভেচ্ছা বার্তায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমি বন্ধু বান্ধবের ফোন পেয়েই বুঝতে পেরেছি এই কাণ্ড ঘটেছে। আমি,আমার মা বা প্রেমিকা কেউ আশা করিনি এমন ঘটবে। খবরটা পেয়ে অবাক হয়েছি। আর যাই হোক, উনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওনার থেকে স্বীকৃতি পেয়ে অন্যরকমের আনন্দ হচ্ছে।’

গায়ক-গীতিকার প্রতীকের জন্ম ভারতে রাজস্থানের জয়পুরে। ছোটবেলা থেকেই গিটার বাজানো শেখেন তিনি। শুরু হয় গান লেখাও। পরে পড়াশোনার সূত্রে যুক্তরাষ্ট্রে যান। কিন্তু নিজের প্রথম অ্যালবামটা প্রকাশ করেছিলেন ভারতে ফিরে এসেই, ২০১৫ সালে। এখন পর্যন্ত একটি 'সিঙ্গল' এবং দু'টি অ্যালবাম রেকর্ড করেছেন তিনি। ২০১৮ সালে করেছেন অ্যলবাস 'কোল্ড/মেস'। এ অ্যালবামের টাইটেল গানটিই ওবামা তার পছন্দের তালিকায় রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়