শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বাংলাদেশি বংশদ্ভূত হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে ইতিহাস গড়লেন হামজা

রাকিব উদ্দীন : ইংলিশ প্রিমিয়ার লিগে গত বৃহস্পতিবার রাতে নিউক্যাসলের মাঠে ৩-০ গোলের বড় জয় পায় পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লেস্টার সিটি। ম্যাচে প্রথম বাংলাদেশী বংশদ্ভূত ফুটবলার হিসেবে গোল করে ইতিহাস গড়েন লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরী।

ইংল্যান্ডের জেমস পার্ক স্টেডিয়ামে ম্যাচের ৮৭ মিনিটে ডি বক্সের একটু বাইরে থেকে ডান প্রান্তে বলটা এগিয়ে দিলেন লিস্টার সিটির উইলফ্রেড এনদিদি। বলটাকে থামতে দিলেন না পাশে ওত পেতে থাকা হামজা। ভলিতে বুলেট শটে ডান বারের একেবারে কোণা বরাবর বলটা ঠিকানায় ফেলে গোলের উল্লাসে মাতলেন। সঙ্গে একটি ইতিহাসের অংশও হয়ে গেলেন এই ফুটবলার।

৭৭ মিনিটে জেমস ম্যাডিসনের বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১৩ মিনিটে মাঠে থেকেই দৃষ্টিনন্দন গোল উপহার দিয়েছেন হামজা। সঙ্গে লিস্টার সিটি অ্যাওয়ে ম্যাচে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

২০১৭ সালে লিস্টারের হয়ে অভিষেক হওয়া মিডফিল্ডার হামজা এই মৌসুমে ইতোমধ্যে ১২টি ম্যাচ খেলে ফেলেছেন। একটি গোলের পাশাপাশি আরেকটি গোলে অবদানও রেখেছেন হামজা। তার দলও এবার লিগে ভালো অবস্থানে আছে। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুলের পরে দ্বিতীয় স্থান দখল করে আছে লিস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়