শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারাধীন অবস্থায় জাপান ছেড়ে লেবাননে পালালেন নিশান মটরসের সাবেক প্রধান

মশিউর অর্ণব: ২০১৮ সালে গ্রেপ্তার হওয়া নিশানের সাবেক প্রধান নির্বাহী কার্লোস ঘোসান সাম্প্রতিককালে জামিনে ছিলেন। তিনি কিভাবে জাপান থেকে লেবাননে পালিয়ে গেলেন, সেটি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে জাপান সরকার। পরে অবশ্য ঘোসান জানিয়েছেন, বিচার থেকে নয় বরং রাজনৈতিক নিপীড়ন ও অবিচারের হাত থেকে পালিয়েছেন তিনি। বিবিসি

মঙ্গলবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঘোসানের লেবাননে পালানোর খবর প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি নিজেই তার জাপান ত্যাগের খবরটি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে ঘোসান বলেন, ‘আমি জাপানের দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার অধীনে জিম্মি থাকতে পারবনা। এখানে দোষী কে হবে সেটা আগে থেকেই ঠিক করা থাকে এবং নূন্যতম মৌলিক মানবাধিকারও দেয়া হয়না। আমি বিচার থেকে পালাইনি, বরং অবিচারের হাত থেকে পালিয়েছি। এখন আমি স্বাধীনভাবে গণমাধ্যমের সাথে যোগাযোগ করতে পারবো।’

অপরদিকে, কার্লোস ঘোসানের আইনজীবী এই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জাপান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। এর আগে গত বছরের নভেম্বরে ঘোসানকে গ্রেপ্তারের পর তাকে নিশান মটরসের নির্বাহীর পদ থেকে সরিয়ে দেয়া হয়। তার বিরুদ্ধে বিপুল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠলেও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়