শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিকূল আবহাওয়ায় আলুর আবাদে লেট ব্লাইটের আশঙ্কায়

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : আলুচাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, এখন আলুচাষের ভরা মৌসুম। আবাদ নিয়ে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, কুয়াশা না থাকা এবং দীর্ঘস্থায়ী শীত আলুর জন্য ভালো।

কিন্তু কয়েকদিন ধরে রাজশাহীতে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। শৈত্যপ্রবাহের সাথে থাকছে ঘন কয়াশা। এতে আলুতে লেট ব্লাইট ছড়িয়ে পড়ার আশঙ্কায় চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা ফসল রক্ষায় নিয়মিত নানা প্রতিষেধক স্প্রে করছেন।
পবার বড়গাছির নওদাপাড়ার আলুচাষি আলাউদ্দিন আহম্মেদ জানান, এবার তিনি ৪ বিঘা জমিতে আলু আবাদ করেছেন।

এখন পর্যন্ত আবাদ ভালো আছে। তার এলাকার অন্যান্য চাষিদের আবাদও ভালো আছে। তবে খারাপ আবহাওয়ার কারণে আলুর রোগ-বালাই ছড়িয়ে পড়তে পারে। এজন্য তারা জমিতে নিয়মিত বালাইনাশক স্প্রে করছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সামছুল হক বলেন, চাষিরা এখন আলু আবাদে ব্যস্ত। আবহাওয়া প্রতিকূল হলেও আলু আবাদ এখন পর্যন্ত ভালো আছে।

কোন এলাকা থেকে এখনও রোগ-বালাই ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। আবহাওয়া ঠিক হলে কোন সমস্যা হবে না। তাছাড়া কৃষি কর্মকর্তারা পাশে থেকে আলুচাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে আলুচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪১ হাজার ১ শ ৫৬ হেক্টর জমি। আবাদ হয়েছে ৩৭ হাজার ৯ শ ৭১ হেক্টরে। গত বছর এখানে আবাদ হয়েছিল ৪০ হাজার ৩ শ ৬১ হেক্টর জমিতে। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়