শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু আয়শাকে গলাটিপে হত্যা করা হয়েছে, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক

সুজন কৈরী : শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে আয়শা আক্তার ইয়াসফা নামের সাড়ে ৬ বছর বয়সী ওই শিশুর মরদেহের ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এমন কথা জানান। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনরা বুঝে নেন।

সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, শিশুটির হাত বাঁধা থাকার চিহ্ন পাওয়া গেছে। এছাড়া গলায় নখের চিহ্ন পাওয়া গেছে। মুখেও আঘাত রয়েছে। সেইসঙ্গে শিশুটির মুখে কাপড় জাতীয় কিছু একটা ঢোকানো হয়েছিল। এক কথায় শিশুটিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি-না, তা জানতে হাইভেজেনাল সপ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট আসলে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়া হবে।

ভাটারা থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, শিশুটির বাবা ইয়াসিন মুন্সি আরেক ভাড়াটিয়ার ছেলে এনামুলের (১৫) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার রাজধানীর ভাটারার বারোবিঘা এলাকার একটি বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ