শাহীন খন্দকার : শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় চেয়ারম্যানের বনানীর দলীয় কার্ষালয়ে জাপা প্রেসিডিয়াম জরুরি সভায় সিদ্ধান্ত শেষে জাপা মহাসচিব মো মসিউর রহমান রাঙ্গা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েন।
কো-চেয়ারম্যানের পদবৃদ্ধি জাপার গঠনতন্ত্র পরিবর্তনের সিদ্ধান্ত রাঙ্গা বলেন, তিনি বলেন সাবেক রাস্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি দলের শীর্ষ নেতা এবং তিনি চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবেন।
তিনি বলেন, রওশন এরশাদের পরামর্শে নেতাকর্মী ও দলের স্বার্থে দেশের জাতীয় স্বার্থে দলের সকল সিদ্ধান্ত চেয়ারম্যান মেনে চলবেন।তবে চেয়ারম্যানের ঊর্ধ্বে রওশন এরশাদের অবস্থান কোনো সমস্যা হবে না। কারণ সবার সিদ্ধান্তে চেয়ারম্যান দলীয় সিদ্ধান্ত নিবেন। সুতরাং কোনো সমস্যা তৈরি হবে না।