শিরোনাম
◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ লালমনিরহাটের সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ (ভিডিও) ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর ◈ আপনারা পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিয়েন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না: আইজিপি (ভিডিও) ◈ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ◈ অতিরিক্ত আহরণ ও দূষণে চাপে সামুদ্রিক মৎস্যসম্পদ, পাঁচ বছরে কমেছে মাছ ধরা ১৬.৫৭ শতাংশ ◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছেন আফগান পিতারাও

ইত্তেফাক : আফগানিস্তানের পাকটিকা প্রদেশের শারানা অঞ্চল। পাকিস্তান সীমান্ত থেকে খুব বেশি দূর না। তালেবানদের প্রভাব এখনো ঐ এলাকায় যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই সেই এলাকার মেয়েদের স্কুলে যাওয়া খুব একটা হয় না। কিন্তু লেখাপড়ার গুরুত্ব বুঝেছেন দিনমজুর মিয়া খান।

বাড়ির কাছে পড়ালেখার সুযোগ নেই। প্রায় ১২ কিলোমিটার দূরে স্কুল খুলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই রোজ নিজের মেয়েদের নিয়ে যান তিনি। স্কুল শেষ না হওয়া অবধি অপেক্ষা করেন বাইরে। তারপর তাদের বাড়ি নিয়ে আসেন। যে দেশের বেশিরভাগ পুরুষ নারীশিক্ষার ঘোর বিরোধী সেই দেশের একজন পিতার এই সংগ্রাম ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে।

  • সর্বশেষ