শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে ফের উত্তেজনা, ভারতের গুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত

বাংলাদেশ প্রতিদিন : ফের চরম উত্তেজনা বিরাজ করছে কাশ্মীর সীমান্তে। পাল্টাপাল্টি গোলাগুলির মধ্যে ভারতীয় সেনার আক্রমণে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। একইসঙ্গে ভারতের গোলায় ধ্বংস হয়েছে পাকিস্তানের একটি বাঙ্কারও। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পালানওয়ালা সেক্টরে। খবর সংবাদ প্রতিদিনের।

ভারতীয় সেনা সূত্র বলছে, শুক্রবার রাত থেকে কাশ্মীরের পালানওয়ালা ও তংধার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ও গোলা হামলা শুরু করে পাকিস্তান। পাল্টা জবাব দেন ভারতীয় সেনারাও। উভয়পক্ষের লড়াইয়ে পাকিস্তানের দুই সেনা নিহত হয়। ধ্বংস হয় পাকিস্তানের একটি বাঙ্কারও।

যদিও এ ঘটনায় পাকিস্তান এখনো কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যটির ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারাটি বাতিল করার পর থেকে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাকিস্তান-ভারত সীমান্তে।

  • সর্বশেষ