শিরোনাম
◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৬ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চ্যারিটি শেল্টার’ সংস্থার মতে, যুক্তরাজ্যে বাড়ছে গৃহহীনের সংখ্যা, ২০৩০ সালের মধ্যে ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে

দেবদুলাল মুন্না: বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়হীন গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৯ লাখ। ‘চ্যারিটি শেল্টার’ নামে একটি সংস্থা জানিয়েছে ২০১০ সালে দেশটিতে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসার পর থেকে গৃহহীনদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এ সংখ্যা ২০৩০ সালের মধ্যে ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। ডয়েচে ভেলে ও ইউরোপিয়ান বাংলা নামের দুটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

২০১১ সালের তুলনায় যুক্তরাজ্যে ২০১৯ এর ১৫ ডিসেম্বর পর্যন্ত জরুরিকেন্দ্রে নেয়া লোকের সংখ্যা বেড়েছে শতকরা ৬০ ভাগ। আর সময়ের মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে অর্ধেকের বেশি। দেশটির অনেক শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গৃহহীনদের সহায়তায় আগামী তিন বছরের জন্য ৭৯ দশমিক ৯ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে সরকার।

তবে দেশটিতে ঘরহীন মানুষের সংখ্যার তুলনায় এ সাহায্য যথেষ্ট নয় বলে মনে করেন ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় ও শেফিল্ড বিশ্ববিদ্যালয় গৃহহীন বিষয়ক গবেষক ফিলিফ গ্রোথ ও জন ডিন। জনগণের জন্য সরকারের দেয়া সমাজকল্যাণ ও গৃহসুবিধা কমিয়ে আনা নীতির কারণেই দেশটিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে বলে মনে করেন এ দুই গবেষক। পাশাপাশি সরকারের দেয়া গৃহভর্তুকির তুলনায় দেশটির বিভিন্ন রাজ্যে বাসা ভাড়া অনেক বেশি। বাসা ভাড়ার এ ব্যয় মেটাতে না পেরে অনেকেই রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে মনে করে ‘চ্যারিটি শেল্টার’ নামে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়