শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেল ব্যবসায় ট্যাক্স ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই, বললেন এইচবিএম ইকবাল

মো. আখতারুজ্জামান : এইচবিএম ইকবাল বলেন, ওয়ান ইলেভেনের সময় আমার ১০ বছরের জেল হয়েছিলো। আমি তখন স্বপরিবারে বিদেশে। সেই সময়ে বিদেশে বসে একটা বই লিখেছিলাম। দেশে এসে বইটা আপার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) হাতে তুলে দিয়েছিলাম। বইটিতে কিভাবে ঢাকাকে উন্নত করা যায়, সেই বিষয়ে লিখেছিলাম। আজকে ঢাকার রাস্তাঘাট ও অবকাঠামোর যে উন্নয়ন দেখা যাচ্ছে তার সবকিছুই ওই বইতে উল্লেখ রয়েছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস এবং পাতাল ট্রেনের বিষয়ে বইটিতে বিস্তারিত রয়েছে।

বুধবার রাজধানীর গুলশান-১ প্রিমিয়ার গ্রæপের রেনেসাঁ হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ১ লাখ ৯০ হাজার বর্গফুটের এ হোটেলটি ১০ বছরের ফসল। এখানে সেফ, সেলস ম্যানেজারসহ কিছু লোক দেশের বাহির থেকে নিয়ে আসা হয়েছে। ৫০০ জন লোক আছে দেশের। তারা এখানে কাজের সুযোগ পেয়েছে। আমি হয়তো থাকবো না। কিন্তু এ হোটেল হয়তো ৫০ থেকে ১০০ বছর বা তার চেয়ে বেশি সময় থাকবে। এর সুবিধা এ দেশের মানুষেরাই ভোগ করবে।

তিনি আরও বলেন, ৪০ বছর আগে মাত্র ১৭ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ছিলাম। এখন আমার অনেক কিছু হয়েছে। দেশের টাকা শুধু আমার কাছেই থাকুক তা আমি চাই না। আমি দেশে সব হোটেলের মালিক হতে চাই না। আমি চাই সবাই ভালো করুক। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ