শিরোনাম
◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা লুটের জন্য চীনা নাগরিককে হত্যা করে নিরাপত্তাকর্মীরা

মাসুদ আলম: রাজধানীর বনানীতে চীনের নাগরিক গাও জিয়ানহুইকে হত্যা করে মাটিচাপা দেয়ার ঘটনায় আব্দুর রউফ ও এনামুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, গ্রেপ্তারকৃতরা বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলো। ওই বিল্ডিংয়ের ছাদে বসবাস করতো। একসাথে চাকরির সুবাদে তারা বন্ধুও ছিলো। ভবনে বসবাসকারী বিত্তবান লোকদের জীবনযাত্রার বিপরীতে নিজেদের দৈন্যদশায় হতাশাগ্রস্ত হয় এবং নিজেদের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে নিজের মধ্যে আলোচনা করেন। হত্যাকাণ্ড বেশ কয়েকদিন আগে রউফ ইনামুলকে প্রস্তাব দেয়, চীনা নাগরিক গাও অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকা-পয়সা নিয়ে আসা-যাওয়া করে এবং ফ্ল্যাটে একা থাকে। তাকে শেষ করে দিয়ে যা নিতে পারব তা দিয়ে জীবনে কিছু করা যাবে। পরিকল্পনা অনুযায়ী তারা সুযোগ খুঁজতে থাকে। তারা নিশ্চিত হয় বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরাতে ভিডিও রেকর্ড হয় না। প্রথমে ৬ ডিসেম্বর তারা গাওকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ১০ ডিসেম্বর মাগরিবের আযানের পর গাওয়ের ফ্ল্যাটের কলিং বেল দেয় রউফ। পানি খাবে বলে বাসার ভেতরে ঢুকে। ইনামুল গলায় গামছা পেঁচিয়ে ধরে আর রউফ কোমরের দিকে জাপটে ধরে।তাকে হত্যার পর ওই বিল্ডিংয়ের পেছনে মাটি চাপা দেয়। ওই বাসা থেকে লুট করা টাকার মধ্যে রউফ নেয় ১ লাখ ৭৬ হাজার এবং এনামুল নেয় ১ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে তাদের কাছ থেকে ১ লাখ ২১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়