শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু, মোট মৃত্যের সংখ্যা ২০

মোস্তাফিজুর রহমান : কেরানীগঞ্জের আগুনের ঘটনায় সোহান (১৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২০ জনে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল। তিনি জানান, সোহানের শরীরের ৫০ ভাগই পুড়ে গিয়েছিলো

মৃতের নাম : আবু বক্কর সিদ্দিক সোহান (১৯)। পিতা আব্দুল জব্বার। মা আহেজা বেগম। জামালপুর জেলার মেলানদাহ উপজেলার গোপিন্দি তার গ্রামের বাড়ি । তিন ভাই এক বোনের মধ্যে সে ছিলো ছোট। বাবা গ্রামে কৃষি কাজ করেন।

মৃত আবু বক্কর সিদ্দিক সোহানের বড় ভাই আলমাছ জানান, তার ভাই ৭ দিন আগে ঐ কারখানায় কাজে যোগ দিয়ে ছিলো। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ