শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউতে গেছেন তার পরিবারের সদস্যরা

শাহানুজ্জামান টিটু: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তার পরিবারের সদস্যরা।

সোমবার বেলা ৩টা ১০ মিনিটে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তার ৫ স্বজন।বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ১ মাসের বেশি সময় কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তার স্বজনরা। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন-খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার।

শায়রুল কবির খান জানান, ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষনিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

তিনি বলেন, ১ মাস ৪ দিন পর আজ খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা হচ্ছে। অথচ জেল কোড অনুযায়ী মাসে দুবার স্বজনদের দেখা করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়